ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১১:৩১ PM ১ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত
ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সংগঠনগুলোর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর এসব সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়টি সামনে এলো। তবে দলীয় বিজ্ঞপ্তিতে রাড্ডায় হামলার ঘটনাকে এসব সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। বহিষ্কারের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাবিরোধী, অনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। আর যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্তির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মেয়াদোত্তীর্ণ হওয়াকে।

Advertisement
Advertisement

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

একই দিনে প্রকাশিত বিএনপির আরেক বিজ্ঞপ্তিতে তিন নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়। তাঁরা হলেন শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement
Advertisement

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক

উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক

অন্যদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Advertisement
Advertisement

এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন—মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কমিটি বিলুপ্তি ও বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

Advertisement
Advertisement

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১১:৪৩ PM ২ বার পড়া হয়েছে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের পর কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়নের আদেশ না দেওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

Advertisement
Advertisement

প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

Advertisement
Advertisement

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনটি পরবর্তী গেজেট সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এসব কর্মকর্তা ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি রাজস্ব আদায় ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজে দায়িত্ব পালন করছিলেন। তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার সিদ্ধান্তটি পরবর্তী পদায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে।


 

Advertisement
Advertisement
ট্যাগ:

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১১:৩৭ PM ৩ বার পড়া হয়েছে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

আইন-আদালত জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে তাদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়।

Advertisement
Advertisement

তবে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের নিয়মিত বিচারক বদলি হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় শেখ হাসিনাসহ অধিকাংশ আসামি পলাতক রয়েছেন। কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম জয় বাংলা ব্রিগেডের প্রধান কবিরুল ইসলাম আকাশ, জয় বাংলা ব্রিগেডের বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এ কে এম আক্তারুজ্জামান, আল মারুফ, এলাহী নেওয়াজ মাছুম ও সাজ্জাদুল আনাম।

Advertisement
Advertisement

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। পরে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে তাঁকেই মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত

তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক।

Advertisement
Advertisement

এরপর গত ১৪ আগস্ট তদন্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেডের একটি জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শ নেতাকর্মী অংশ নেন। ওই মিটিংয়ে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement

পরে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ:

উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৫:২১ PM ৬১ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা, নরসিংদী।

​রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ, বিগত কমিটির দায়িত্বভার হস্তান্তর এবং পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং তাসলিম আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement
Advertisement

​গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রায়পুরা উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এ সময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন: নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

​‘সময়ের মুক্তচিন্তা’ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা।

Advertisement
Advertisement

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রবীণ দেবনাথ, ডিবিসি নিউজের নরসিংদী প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মোস্তফা খান ও পল্লী নিউজ টিভির ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

​অনুষ্ঠানে নরসিংদী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Advertisement
Advertisement
ট্যাগ: