শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১১:৩৭ PM ১৫ বার পড়া হয়েছে
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

আইন-আদালত জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে তাদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়।

Advertisement
Advertisement

তবে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের নিয়মিত বিচারক বদলি হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় শেখ হাসিনাসহ অধিকাংশ আসামি পলাতক রয়েছেন। কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম জয় বাংলা ব্রিগেডের প্রধান কবিরুল ইসলাম আকাশ, জয় বাংলা ব্রিগেডের বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এ কে এম আক্তারুজ্জামান, আল মারুফ, এলাহী নেওয়াজ মাছুম ও সাজ্জাদুল আনাম।

Advertisement
Advertisement

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। পরে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে তাঁকেই মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত

তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক।

Advertisement
Advertisement

এরপর গত ১৪ আগস্ট তদন্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেডের একটি জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শ নেতাকর্মী অংশ নেন। ওই মিটিংয়ে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement

পরে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ:

জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬২০২৬, ১:১০ PM ১৯ বার পড়া হয়েছে
জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

নিজস্ব প্রতিনিদি:

আগাগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

Advertisement
Advertisement

মীর শাহে আলম বলেন, আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এর আগে, মঙ্গলবার রংপুরে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের ৬ জুনের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজন শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে?

ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে?

প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। তবে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন। কোন নির্বাচন কখন হবে, সেই সময়সূচি নির্বাচন কমিশনই নির্ধারণ করবে।

Advertisement
Advertisement

এর আগে, মঙ্গলবার রংপুরে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের ৬ জুনের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজন শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। 

প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। তবে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন। কোন নির্বাচন কখন হবে, সেই সময়সূচি নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। 

Advertisement
Advertisement
ট্যাগ:

নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬২০২৬, ১২:৩৮ AM ২৫ বার পড়া হয়েছে
নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
ছবি: পল্লি নিউজ টিভি
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা,নরসিংদী।

নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতেসভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কেয়া।

Advertisement
Advertisement

সভায় জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি পাওনা ও বকেয়ারাজস্ব আদায়, খাসজমি ব্যবস্থাপনা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণ নিয়ে আলোচনা হয়।পাশাপাশি সরকারি জমি অবৈধ দখলমুক্তকরণ, ভূমি-সংক্রান্ত মামলা ও বিরোধ নিষ্পত্তি, নামজারি ও জমাখারিজ কার্যক্রম এবং ভূমি সেবার মানোন্নয়ন নিয়েও মতবিনিময় করা হয়।

এ সময় উপজেলার ভূমি অফিসগুলোর রাজস্ব আদায়ের অগ্রগতি ও লক্ষ্যমাত্রা, খাসজমিরহালনাগাদ তথ্য সংরক্ষণ, সরকারি সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভূমি-সংক্রান্ত আবেদনদ্রুত নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়।

Advertisement
Advertisement
আরও পড়ুন: ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

সভায় ভূমি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে হয়রানি বা অনাকাঙ্খিত জটিলতার শিকার না হন, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে রাজস্ব প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ওজবাবদিহিতা নিশ্চিত করা, সরকারি সম্পদের যথাযথ সংরক্ষণ এবং নির্ধারিত সময়ে রাজস্বআদায় কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের রাজস্ব কার্যক্রম, অগ্রগতি ও বিভিন্ন সমস্যার কথা তুলেধরেন। পরে জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীলকরা এবং ভূমি-সংক্রান্ত সেবা জনগণের কাছে সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতেসংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Advertisement
Advertisement

সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টকর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৫:২১ PM ৭৭ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা, নরসিংদী।

​রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ, বিগত কমিটির দায়িত্বভার হস্তান্তর এবং পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং তাসলিম আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement
Advertisement

​গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রায়পুরা উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এ সময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন: নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

​‘সময়ের মুক্তচিন্তা’ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা।

Advertisement
Advertisement

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রবীণ দেবনাথ, ডিবিসি নিউজের নরসিংদী প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মোস্তফা খান ও পল্লী নিউজ টিভির ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

​অনুষ্ঠানে নরসিংদী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Advertisement
Advertisement
ট্যাগ: