শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬২০২৬, ৭:১৮ PM ১৭৩ বার পড়া হয়েছে
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

আরও পড়ুন: শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ

শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ

এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১২টায় অনলাইনের মাধ্যমে এসএসসির ফলাফল প্রকাশের পর এ তথ্য জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ছয় জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো। প্রতিষ্ঠানটির ধারাবাহিক এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা ও তার স্ত্রী মিসেস নাছিমা মোল্লা। এর আগে ২০১৭, ২০২২ ও ২০২৫ সালেও প্রতিষ্ঠানটি শতভাগ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছিল।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মুশফিকুর হাসান সিয়াম জানায়, প্রতিকূল পরিবেশ সত্ত্বেও শিক্ষকদের বিশেষ পরিচর্যা ও কঠোর পরিশ্রমের কারণে পড়ালেখার ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। আরেক শিক্ষার্থী জানায়, সুনির্দিষ্ট দিক-নির্দেশনা, নিয়মিত বিশেষ ক্লাস, গাইড টিচারের নিয়মিত হোম ভিজিট এবং ধারাবাহিক টিউটোরিয়াল পরীক্ষার কারণেই এই সাফল্য এসেছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক সমন্বয়ই আমাদের সাফল্যের মূলমন্ত্র। থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা স্যারের উদ্ভাবনী চিন্তা ও সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় আমাদের এই সাফল্য অব্যাহত রয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে আমরা স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমাদের লক্ষ্য শুধু সার্টিফিকেটধারী শিক্ষিত বেকার তৈরি করা নয়, বরং সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানবসম্পদে পরিণত করা।ৎ
২০০৮ সালে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা নিজ ও স্ত্রীর নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বর্তমানে ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে কঠোর শৃঙ্খলা ও নিবিড় পরিচর্যায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার ২০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

Advertisement
Advertisement
ট্যাগ:

উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৫:২১ PM ৫৯ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা, নরসিংদী।

​রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ, বিগত কমিটির দায়িত্বভার হস্তান্তর এবং পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং তাসলিম আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement
Advertisement

​গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রায়পুরা উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এ সময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন: নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

​‘সময়ের মুক্তচিন্তা’ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা।

Advertisement
Advertisement

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রবীণ দেবনাথ, ডিবিসি নিউজের নরসিংদী প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মোস্তফা খান ও পল্লী নিউজ টিভির ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

​অনুষ্ঠানে নরসিংদী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Advertisement
Advertisement
ট্যাগ:

নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৬:০০ PM ৩৪ বার পড়া হয়েছে
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা।।

নরসিংদীর একটি আঞ্চলিক সড়কে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতিতে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

Advertisement
Advertisement

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি অত্যন্ত বেপরোয়া গতিতে সামনের একাধিক গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের সাথে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগে, যার ফলে গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও কয়েকজন যাত্রী।  

আরও পড়ুন: নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

​দুর্ঘটনার পর পরই স্থানীয় সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, চালকের চরম অদক্ষতা এবং বেপরোয়া ওভারটেক করার প্রবণতার কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা সিএনজি চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।  

Advertisement
Advertisement

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। ঘাতক কভার্ডভ্যান ও দুর্ঘটনাগ্রস্ত সিএনজি অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কে অতিরিক্ত গতি ও খামখেয়ালিপনা রোধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

ট্যাগ:

নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১২:৫৮ PM ৫৭ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু
ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

রোকেয়া আক্তার পপি, কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহরিয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement

​রোববার শীলছড়ি সীতারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ শাহরিয়ার নরসিংদীর রায়পুরা থানার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

​ঘটনার বিবরণ:

Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ৯ জন পর্যটকের একটি দল শীলছড়ি এলাকার সীতার পাহাড় ও ঝুম পাহাড় ঘুরে কাপ্তাই হ্রদের তীরে হাত-মুখ ধুতে যায়। সে সময় পা পিছলে হ্রদের পানিতে পড়ে স্রোতে তলিয়ে যান সাজিদ।

​খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, ডুবুরি দল এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement
Advertisement
ট্যাগ: