গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬২০২৬, ৫:২৩ PM ১৫৮ বার পড়া হয়েছে
গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) রোজী আক্তারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎ না দেওয়া, দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখা, ফোনে সাড়া না দেওয়া এবং বক্তব্য চাইলে অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) কাছে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সম্প্রতি বিভিন্ন বিষয়ে বক্তব্য নিতে গিয়ে কয়েকজন সাংবাদিক এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আমার দেশের জেলা প্রতিনিধি এম হাসান কুমিল্লায় মামলা প্রত্যাহারসংক্রান্ত তথ্য জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এ সময় সংশ্লিষ্ট কমিটির সভাপতি হিসেবে ডিসির বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তিনি তা পাননি।
নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য নিতে গিয়ে একই ধরনের অভিজ্ঞতার কথা জানান ডিবিসির প্রতিনিধি নাসির উদ্দিন। দীর্ঘ অপেক্ষার পর তাকেও অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এর আগে চ্যানেল ওয়ানের প্রতিনিধি সৌরভীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে সাংবাদিকরা জানিয়েছেন।
কুমিল্লা প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা বলছেন, জেলা প্রশাসক জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকর্মীরা তার বক্তব্য চাইতেই পারেন। নিজের দায়িত্ব ও সংশ্লিষ্ট বিষয়ের বক্তব্য অন্য কর্মকর্তার কাছে পাঠানো সমীচীন নয় বলে মন্তব্য তাদের।
এদিকে গত ৬ আগস্ট গ্যাস ও বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন দাবি নিয়ে কুমিল্লা মহানগর জামায়াতের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশের অভিযোগ উঠেছে। মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
সাংবাদিক নেতা খালেদ সাইফুল্লাহ বলেন, গণমাধ্যমকে এড়িয়ে চলার কারণে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানও বলেন, সাংবাদিকদের বক্তব্যের প্রয়োজনেই ডিসির কাছে যেতে হয়; তাই নিজস্ব দায়িত্বসংশ্লিষ্ট বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য দেওয়া উচিত।
কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, অভিযোগটি সত্য হলে তা দুঃখজনক। দায়িত্বশীল পদে থেকে জেলা প্রশাসকের সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন।
অভিযোগগুলোর বিষয়ে পল্লী নিউজ টিভি জেলা প্রশাসক রোজী আক্তারের বক্তব্য জানতে তার। ০১৭....৪৯০০
ফোন করলে অন্য একজনকে দিয়ে ফোন রিসিভ করান, পরিচয় দিয়ে জেলা প্রশাসক রোজী আক্তারকে ফোন দেওয়ার জন্য অনুরোধ করলে, ম্যাডাম মিটিংয়ে আছে বলে ফোন কেটে দেই। পড়ে অনেকবার চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ: তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির

রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ: তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির

ট্যাগ:

উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৫:২১ PM ৫৯ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা, নরসিংদী।

​রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ, বিগত কমিটির দায়িত্বভার হস্তান্তর এবং পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং তাসলিম আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement
Advertisement

​গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রায়পুরা উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এ সময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন: নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

​‘সময়ের মুক্তচিন্তা’ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা।

Advertisement
Advertisement

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রবীণ দেবনাথ, ডিবিসি নিউজের নরসিংদী প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মোস্তফা খান ও পল্লী নিউজ টিভির ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

​অনুষ্ঠানে নরসিংদী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Advertisement
Advertisement
ট্যাগ:

নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৬:০০ PM ৩৫ বার পড়া হয়েছে
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা।।

নরসিংদীর একটি আঞ্চলিক সড়কে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতিতে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

Advertisement
Advertisement

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি অত্যন্ত বেপরোয়া গতিতে সামনের একাধিক গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের সাথে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগে, যার ফলে গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও কয়েকজন যাত্রী।  

আরও পড়ুন: নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

​দুর্ঘটনার পর পরই স্থানীয় সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, চালকের চরম অদক্ষতা এবং বেপরোয়া ওভারটেক করার প্রবণতার কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা সিএনজি চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।  

Advertisement
Advertisement

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। ঘাতক কভার্ডভ্যান ও দুর্ঘটনাগ্রস্ত সিএনজি অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কে অতিরিক্ত গতি ও খামখেয়ালিপনা রোধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

ট্যাগ:

নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১২:৫৮ PM ৫৯ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু
ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

রোকেয়া আক্তার পপি, কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহরিয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement

​রোববার শীলছড়ি সীতারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ শাহরিয়ার নরসিংদীর রায়পুরা থানার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

​ঘটনার বিবরণ:

Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ৯ জন পর্যটকের একটি দল শীলছড়ি এলাকার সীতার পাহাড় ও ঝুম পাহাড় ঘুরে কাপ্তাই হ্রদের তীরে হাত-মুখ ধুতে যায়। সে সময় পা পিছলে হ্রদের পানিতে পড়ে স্রোতে তলিয়ে যান সাজিদ।

​খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, ডুবুরি দল এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement
Advertisement
ট্যাগ: