১৬ সন্তানের ১৩ মেয়েই উচ্চশিক্ষিত, ৮ বোন এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
খলিলুর রহমান রানা, নরসিংদী।
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ, বিগত কমিটির দায়িত্বভার হস্তান্তর এবং পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং তাসলিম আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রায়পুরা উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এ সময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
‘সময়ের মুক্তচিন্তা’ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রবীণ দেবনাথ, ডিবিসি নিউজের নরসিংদী প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মোস্তফা খান ও পল্লী নিউজ টিভির ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে নরসিংদী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
খলিলুর রহমান রানা।।
নরসিংদীর একটি আঞ্চলিক সড়কে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতিতে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি অত্যন্ত বেপরোয়া গতিতে সামনের একাধিক গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের সাথে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগে, যার ফলে গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও কয়েকজন যাত্রী।
দুর্ঘটনার পর পরই স্থানীয় সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, চালকের চরম অদক্ষতা এবং বেপরোয়া ওভারটেক করার প্রবণতার কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা সিএনজি চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। ঘাতক কভার্ডভ্যান ও দুর্ঘটনাগ্রস্ত সিএনজি অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কে অতিরিক্ত গতি ও খামখেয়ালিপনা রোধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোকেয়া আক্তার পপি, কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহরিয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার শীলছড়ি সীতারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ শাহরিয়ার নরসিংদীর রায়পুরা থানার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার বিবরণ:
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ৯ জন পর্যটকের একটি দল শীলছড়ি এলাকার সীতার পাহাড় ও ঝুম পাহাড় ঘুরে কাপ্তাই হ্রদের তীরে হাত-মুখ ধুতে যায়। সে সময় পা পিছলে হ্রদের পানিতে পড়ে স্রোতে তলিয়ে যান সাজিদ।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, ডুবুরি দল এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।