রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬২০২৬, ২:১৭ AM ১৩৩ বার পড়া হয়েছে
রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রায়পুরা পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায় যুবদল নেতা নূর আহমেদ চৌধুরী মানিক

আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের কাপের চুমুক থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অলিগলির আলোচনায় এখন প্রধান আলোচনার বিষয় কে হচ্ছেন আগামী দিনের পৌরসভার কান্ডারি। এর মধ্যেই মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক।

​৩ লক্ষাধিক মানুষের পৌরশহর ও নাগরিক প্রত্যাশা

​১৯৯৯ সালে প্রতিষ্ঠিত রায়পুরা পৌরসভায় প্রতিবারই নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। স্থানীয়দের মতে, ক্রমবর্ধমান এই জনপদে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার মতো চ্যালেঞ্জ মোকাবেলায় এবার একজন দূরদর্শী ও তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছেন সাধারণ মানুষ।

Advertisement
Advertisement

​তৃণমূলের সম্পৃক্ততা ও তরুণদের আগ্রহ

​স্থানীয় রাজনৈতিক কর্মী ও সাধারণ বাসিন্দাদের একটি অংশের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের কারণে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মানিক নিজের একটি শক্ত ভিত্তি তৈরি করেছেন।

  • ​কর্মীহৃদয়ে অবস্থান: দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং কঠিন সময়েও মাঠে থেকে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূল পর্যায়ে তার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে দাবি তার অনুসারীদের।
  • ​সামাজিক কর্মকাণ্ড: পৌর এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং নানা সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয়ভাবে তার ভূমিকা ইতিবাচক হিসেবে দেখছেন সমর্থকরা।

​স্বচ্ছতা ও পরিবর্তনের প্রত্যাশা

​স্থানীয় সচেতন নাগরিক ও যুবসমাজের একটি বড় অংশের প্রত্যাশা—রায়পুরা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করতে হলে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত করা জরুরি।

Advertisement
Advertisement
আরও পড়ুন: নরসিংদীর রায়পুরা চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

নরসিংদীর রায়পুরা চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

​একাধিক পৌরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কথা শুনবেন, নাগরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন এবং পৌরসভায় সুশাসন প্রতিষ্ঠা করবেন—এমন নেতৃত্বই চান তারা। নূর আহমেদ চৌধুরী মানিক সেই পরিবর্তনের প্রত্যাশা নিয়েই মাঠে সক্রিয় রয়েছেন বলে মনে করছেন তার শুভানুধ্যায়ীরা।

​নির্বাচনী সমীকরণ ও শেষ কথা

​তবে নির্বাচনী বৈতরণী পার হওয়া অতটা সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেষ পর্যন্ত কারা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছেন, বড় রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত প্রার্থিতা কার দিকে যায় এবং দলীয় নাকি স্বতন্ত্র—কোন সমীকরণে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

Advertisement
Advertisement

​নিজের প্রার্থিতার বিষয়ে নূর আহমেদ চৌধুরী মানিক গণমাধ্যমকে জানান, তিনি নির্বাচন করার জোরালো আগ্রহ প্রকাশ করেছেন এবং রায়পুরা পৌরবাসীর সার্বিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

​এখন দেখার বিষয়, স্থানীয় পর্যায়ে তৈরি হওয়া এই প্রাথমিক আলোচনা ও তরুণ প্রজন্মের উন্মাদনা শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয় এবং রায়পুরার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারেন এই তরুণ নেতা।

Advertisement
Advertisement
ট্যাগ:

উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৫:২১ PM ৫৯ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

খলিলুর রহমান রানা, নরসিংদী।

​রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ, বিগত কমিটির দায়িত্বভার হস্তান্তর এবং পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং তাসলিম আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement
Advertisement

​গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রায়পুরা উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এ সময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন: নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক

​‘সময়ের মুক্তচিন্তা’ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা।

Advertisement
Advertisement

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রবীণ দেবনাথ, ডিবিসি নিউজের নরসিংদী প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মোস্তফা খান ও পল্লী নিউজ টিভির ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

​অনুষ্ঠানে নরসিংদী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Advertisement
Advertisement
ট্যাগ:

নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১২:৫৮ PM ৫৯ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু
ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

রোকেয়া আক্তার পপি, কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহরিয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement

​রোববার শীলছড়ি সীতারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ শাহরিয়ার নরসিংদীর রায়পুরা থানার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

​ঘটনার বিবরণ:

Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ৯ জন পর্যটকের একটি দল শীলছড়ি এলাকার সীতার পাহাড় ও ঝুম পাহাড় ঘুরে কাপ্তাই হ্রদের তীরে হাত-মুখ ধুতে যায়। সে সময় পা পিছলে হ্রদের পানিতে পড়ে স্রোতে তলিয়ে যান সাজিদ।

​খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, ডুবুরি দল এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement
Advertisement
ট্যাগ:

ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

খলিলুর রহমান রানা
খলিলুর রহমান রানা Reporter প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ১:৪৮ AM ৭৩ বার পড়া হয়েছে
ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
ছবি:পল্লী নিউজ টিভি
Advertisement
Advertisement

​নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবন (সংসদ সদস্যের সরকারি আবাসন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
​আজ রোববার শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপি হোস্টেলের ওই ফ্ল্যাটের গেটের নেমপ্লেটে ‘জি. এম. নজরুল ইসলাম’ লেখা রয়েছে। ঘটনার পর মরিয়মের মরদেহ উদ্ধারের পাশাপাশি ভবনের সামনের পুরো চত্বর নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বেষ্টনীর ভেতরে সাধারণের যাতায়াত সীমিত করা হয়েছে। বর্তমানে এমপি জিএম নজরুল ইসলাম ওই ভবনের ভেতরেই অবস্থান করছেন বলে জানা গেছে।
​এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, ২০৩ নম্বর ফ্ল্যাটে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল ও পিবিআই পৌঁছায় এবং তারা আলামত সংগ্রহসহ তদন্তের কাজ শুরু করেছে।
​এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা

জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা

ট্যাগ: