NTV Logo

প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ PM

প্রিন্টের তারিখ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ AM

নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

খলিলুর রহমান রানা,নরসিংদী।

নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় পরিবেশের ছাড়পত্র না থাকা, ইটিপি (বর্জ্য পরিশোধনাগার) ছাড়া ডাইং পরিচালনা, ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন ও ময়লা-গরম পানি সড়কে ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে মাধবদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী এবং মাধবদী থানা পুলিশ সহযোগিতা করে। অভিযানে কালিবাড়ি ডাইয়িং, আমেনা ডাইয়িং ও এলসন সাইজিং-এর বিরুদ্ধে পরিবেশের ছাড়পত্রবিহীনভাবে ডাইং পরিচালনা, ইটিপি না থাকা, ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, ধারণ ও মজুদকরণ এবং ডাইংয়ের ময়লা ও গরম পানি সড়কে ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া পৌরসভার রাস্তা বিনা অনুমতিতে কেটে ফেলার অভিযোগও পাওয়া যায়।

 অভিযুক্ত তিন প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় পৃথক তিনটি মামলায় যথাক্রমে ১ লাখ, ২ লাখ ও ২ লাখ টাকা, মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অন্যদিকে, বিনা অনুমতিতে পৌরসভার রাস্তা কর্তন করার দায়ে পৃথক একটি মামলায় একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসান শিমুল এ দণ্ড প্রদান করেন। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষা ও জনদুর্ভোগ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)