NTV Logo

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:২৮ PM

প্রিন্টের তারিখ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৫৬ AM

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা বিষয়টি ‘পল্লী নিউজ টিভি’কে নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে।

ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে।

এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)