NTV Logo

প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৪৫ AM

প্রিন্টের তারিখ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:০৯ AM

নরসিংদীর রায়পুরা চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

নরসিংদীর রায়পুরা চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলা রুদসহ গ্রেপ্তার ৩ দুই পক্ষের বিরোধ ঘিরে সহিংসতার আশঙ্কা; আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান।
 
নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‍্যাবের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামসহ আশপাশের এলাকায় পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে সংঘাত ও সহিংসতার আশঙ্কা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশিকুর রহমান। অভিযানে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, রায়পুরা থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশ, ডিবি ও পুলিশ লাইন্সের অতিরিক্ত সদস্যরা অংশ নেন।
 

অভিযানকালে রায়পুরা থানাধীন সওদাগরকান্দি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বড় ধরনের সহিংসতা সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)